শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৮ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কার্তিক-শ্রীলীলার অন্দরমহলের ছবি ফাঁস!

সময়ের আলোচিত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও কিসসিকখ্যাত অভিনেত্রী শ্রীলীলা প্রেম করছেন। এমন খবর অনেক দিন ধরেই বলিপাড়ায় চাউর হয়েছে। কিন্তু এ তারকা জুটির কেউ-ই এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু গণেশচতুর্থী উদযাপন করতে গিয়ে এবার একসঙ্গে ধরা পড়লেন দুই তারকা। তবে কি এবার সত্যি সত্যি প্রেমে সিলমোহর দিয়েছেন তারা? এমন প্রশ্ন ভক্ত-অনুরাগীদের।

বলিপাড়ায় একের পর এক তারকাসন্তানের সঙ্গে নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। অভিনেত্রী সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে— কে নেই সেই তালিকায়। এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা। যদিও মুখে বলেছেন তিনি নাকি সিঙ্গেল। 

পরিচালক অনুরাগ বসুর আগামী সিনেমার নায়ক-নায়িকা কার্তিক ও শ্রীলীলা। সেখান থেকেই নাকি তাদের প্রেমযাত্রা। যদিও তাদের প্রেমের কথা তারা মুখে স্বীকার করেননি ঠিকই। কিন্তু গণেশচতুর্থীতে ছড়িয়ে পড়া একটি ছবি সে কথা বলছে না।

সেই ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে গণেশ পূজায় মেতেছেন দুই তারকা। কার্তিক ও শ্রীলীলার পোশাকেও রংমিলান্তি। দুজনেই পরেছেন সাদা পোশাক। ছবিতে কার্তিককে দেখা যাচ্ছে শ্রীলীলার মায়ের পাশে দাঁড়াতে। অন্যদিকে শ্রীলীলা দাঁড়িয়েছেন কার্তিকের মায়ের পাশে। এ ছবি দেখেই ভক্ত-অনুরাগীরা প্রায় নিশ্চিত— সম্পর্কে আছেন দুই তারকা।

অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক-শ্রীলীলা। প্রথম দিন থেকেই জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তার ওপরে কার্তিকের মা হবু বউমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন, সব কটিই নাকি রয়েছে নায়িকার মধ্যে। এমনকি কার্তিক বা শ্রীলীলা সম্পর্ক নিয়ে মুখ না খুললেও নায়কের মা প্রায় সিলমোহর দিয়েই ফেলেছিলেন।

উল্লেখ্য, ‘পুষ্পা ২’ সিনেমায় ‘কিসসিক’ গানের সঙ্গে নেচে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। তার পর থেকে তিনি বলিউডেও পরিচিত মুখ।

  • সর্বশেষ