শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে নিশ্চিত ‘পুষ্পা ৩’, ঘোষণা করলেন পরিচালক সুকুমার

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটেছে 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি 'পুষ্পা ৩ : দ্য র‍্যাম্পেজ' আসছে এমনটাই নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সুকুমার। সম্প্রতি অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)-এ 'পুষ্পা ২: দ্য রুল' পাঁচটি বড় পুরস্কার জেতার পর এই সুখবরটি দেন তিনি।

এসআইআইএমএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 'পুষ্পা ২: দ্য রুল'-এর পুরো টিম উপস্থিত ছিল। পরিচালক সুকুমার, অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রাশমিকা মান্দানা, সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি পুরস্কার গ্রহণ করেন। 

মঞ্চে পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক মজা করে জিজ্ঞেস করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ – যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াতের বিখ্যাত সংলাপকে মনে করায়।

এরপর সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান, 'পুষ্পা ৩' কি আদৌ নির্মিত হবে, নাকি এটি কেবলই গুঞ্জন? এই প্রশ্ন শুনে সুকুমার প্রযোজকের দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং বলেন, ‘অবশ্যই আমরা 'পুষ্পা ৩' তৈরি করছি।’ তার এই ঘোষণার পর হলভর্তি দর্শক ও ভক্তরা উল্লাসে ফেটে পড়েন।

এই অনুষ্ঠানে আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী শ্রী প্রসাদ সেরা সঙ্গীত পরিচালক এবং 'পিলিং' গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার লাভ করেন।

 

  • সর্বশেষ