শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে অভিনেত্রী পিয়া জান্নাতুলকে মেসেজ, অতঃপর যা হল…

শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এনেছেন আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া।

একজন ভক্ত ইনবক্সে তাকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দেন। বিষয়টি জানাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন পিয়া।

মেসেজে ওই ব্যক্তি লিখেন, আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।

এরপর তিনি আরও যোগ করেন, আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।

শুধু তাই নয়, পিয়ার ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরও চান তিনি। তবে এ অভিনেত্রী এসব মেসেজের নির্দিষ্ট কোনো উত্তর দেননি। শেষ পর্যন্ত একটি ফোন নম্বর পাঠান যেটি আসলে রাজধানী ঢাকার গুলশান থানার।

পিয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। অনেকেই ভক্তের এমন প্রস্তাব নিয়ে হাস্যরস করছেন, আবার কেউ কেউ মন্তব্য করছেন, কারও আবেগ নিয়ে এভাবে রসিকতা করা উচিত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়