শিরোনাম
◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও) ◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের পর এবার ‘শাবনূর সপ্তাহ’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] গেল জুলাই মাসে এক সপ্তাহে সুপারস্টার শাকিব খানের সাতটি সিনেমা প্রচার করে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত। সেই সপ্তাহকে ‘শাকিব সপ্তাহ’ নামকরণ করেছিল চ্যানেল কর্তৃপক্ষ।

[৩] এবার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের ভক্তদের জন্য এলো সুখবর। কারণ একইভাবে ‘শাবনূর সপ্তাহ’র ঘোষণা দেওয়া হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৩ আগস্ট) থেকে শুক্রবার (৯ আগস্ট) প্রতিদিন দুপুর ২টায় শাবনূর অভিনীত একটি করে মোট ৭টি সিনেমা প্রচার করবে তারা।

[৪] এর মধ্যে ৩ আগস্ট প্রচার হবে আরিফ মাহমুদ পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’। সিনেমাটিতে শাবনূর ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। ৪ আগস্ট প্রচার হবে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘ভুলোনা আমায়’। এতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, আমিত হাসান প্রমুখ।

[৫] ৫ আগস্ট প্রচার হবে এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী প্রমুখ। ৬ আগস্ট একই নির্মাতার সিনেমা ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ প্রচার হবে। যেখানে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা প্রমুখ।

[৬] ৭ আগস্ট আবিদ হাসান বাদল পরিচালিত ‘তুমি শুধু তুমি’ সিনেমাটি প্রচার হবে। শাবনূর, রিয়াজ ছাড়াও অমিত হাসান রয়েছেন এই সিনেমায়। ৮ আগস্ট থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।

[৭] সপ্তাহের শেষ সিনেমা হিসেবে প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’। সিনেমাটি নির্মাণ করেছেন শাহ মো. সংগ্রাম। রোমান্টিক ঘরনার সিনেমাটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। এতে আরও দেখা গেছে সাহারা, ওমর সানি, কাজী হায়াৎ, আনোয়ারাকে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়