শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০১:৪২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি-এমবাপ্পেকে টপকে বিশ্বকাপের সেরা গোল কাবরালের

বিশ্বকাপ ২০২৬ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। তবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ব্যক্তিগত পুরস্কারগুলোর একটি 'হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট' গেছে কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরালের ঝুলিতে।

আর্জেন্টিনার বিপক্ষে করা দুর্দান্ত এক গোলের জন্য এই স্বীকৃতি পেয়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

advertisement

রাউন্ড অব ৩২ এ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে অসাধারণ একক নৈপুণ্যে গোলটি করেন কাবরাল।

মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্রথমে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে ওঠেন তিনি। এরপর বাঁকানো এক দুর্দান্ত শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে।
সেই গোলই শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

advertisement

ফিফার আয়োজিত সমর্থকদের ভোটে কাবরালের এই গোলটি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও হুলিয়ান আলভারেজের গোলকে পেছনে ফেলে সেরা হয়।

এর মাধ্যমে তিনি জেমস রদ্রিগেস, বেঞ্জামিন পাভার ও রিচার্লিসনের মতো আগের বিজয়ীদের কাতারে নাম লেখালেন।

advertisement

পুরস্কার জয়ের পর কাবরাল সেই মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, 'বলটি যখন জালের ওপরের কোণের দিকে যেতে দেখলাম, তখন নিজের কাছেই প্রশ্ন জেগেছিল আমি আসলে কী করে ফেললাম! বিশ্বাসই হচ্ছিল না।'

তিনি আরও জানান, গোল করার পর উচ্ছ্বাসে কী ঘটছে, সেটিও ঠিকমতো বুঝে উঠতে পারেননি।

তিনি বলেন, 'আমি না ভেবেই দৌড় শুরু করেছিলাম। এরপরই উপলব্ধি করলাম, বিশ্বকাপে অসাধারণ একটি গোল করে ফেলেছি।'

এই গোলের প্রশংসা করেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলোও। কাবরাল জানান, ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছেন, সেই মার্সেলো ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং জানিয়েছেন, তিনিও কাবরালের গোলের পক্ষেই ভোট দিয়েছেন।

মার্সেলোর বার্তার কথা জানিয়ে কাবরাল বলেন, 'তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণাদের একজন। তিনি লিখেছেন 'তোমার খেলা দেখে দারুণ লেগেছে, তুমি সত্যিই অসাধারণ খেলোয়াড়।'

  • সর্বশেষ