শিরোনাম
◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে কোমরে গুলিভর্তি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

রোববার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন–কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, পরোয়ানাভুক্ত আসামি আসিফকে ধরতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসিফ ও তার সহযোগী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

তিনি বলেন, তল্লাশিতে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগাজিনে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এ ছাড়া আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেনি।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন। একই সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানিয়েছেন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শীর্ষ সন্ত্রাসী মোবার হোসেন ইমন আমার দেশকে বলেন, নগরে যেকোনো ঘটনা ঘটলেই পুলিশ আমাদের নাম বলে। গ্রেপ্তারকৃত দুজনকে আমি চিনি না। তারা আমাদের সহযোগী নয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। আর আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়