শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৫:২৯ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা, বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের দাম

আন্তর্জা‌তিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও বিশ্ব বাজারের সরবরাহ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে অস্থির তেলের দাম। বুধবার (১৪ অক্টোবর) অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০৬ ডলার। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম ৯৪ ডলার।

 বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায়। তবে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির হয়।

এদিকে, রয়টার্স প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে তেলের দাম বাড়াতে ও হরমুজ প্রণালী ঘিরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে ইরান নতুন কৌশল নিচ্ছে। তবে এই সরবরাহ সংকটের মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফেরাতে ভূমিকা রাখছে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা।

বাজার বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার ডিজেল আন্তর্জাতিক বাজারে আসলে তেলের দামের বড় উত্থান কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। আর বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর ধারণা, চলতি সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৯০ থেকে ১০০ ডলারের মধ্যেই ওঠানামা করবে।

সূত্র, আল জাজিরা

  • সর্বশেষ