শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমব্রতের কথায় মন খারাপ পরীমনির

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দিন কয়েক আগে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় প্রশংসায় ভাসান ঢালিউড অভিনেত্রী পরীমনিকে। তাকে ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’ বলে সম্বোধন করেন এ অভিনেতা। বিষয়টি কানে গেছে পরীর। শুনে শুধু উচ্ছ্বসিত-ই হননি। হয়েছে মন খারাপও।

[৩] সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘আমি বুঝলাম, প্রশংসাও আমাদের খুব বুঝেশুনে করতে হয়। পরমব্রতর মতো শিল্পীর মুখ থেকে এমন কথা শোনার পর মন খারাপ হয় আমার...। ভাবলাম, আসলেই তো আমার অনেক দারুণ দারুণ সব কাজ করার কথা ছিল। কিন্তু হয়নি। হয়ে ওঠেনি। সময় তো সময়ের মতো চলে যাচ্ছে। কিন্তু আর বেশি দূর যেতে দেওয়া উচিত নয়। আমাকে আমার মতো কাজ করতে হবে। করছিও আমার মতো করে। তবে তার কথাটাও আমার মাথায় থাকবে। যেভাবে বললেন, স্ক্রিন প্রেজেন্স নিয়ে, এই কথার অর্থটা আমি বুঝেছি। তাই তো পরের কোনো একটা ভিডিওতে এমন দেখতে চাই, শুনতে চাই-পরীমনির এই কাজ আমার ভালো লেগেছে।’

[৪] এ সময় অভিনেত্রী বলেন, ‘প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনছি। দু-তিনবার টেনে টেনে শুনেছি। পরে ভেবেছি, মানুষকে নানাভাবে আমরা অপমান-অপদস্থ করতে পারি। প্রশংসা নাইই করতে পারি। কিন্তু এসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা, এসবও একসময় ডাউন হয়ে যায়। পরমব্রত কিন্তু ভালো অভিনয় করেন। ভালো এই, ভালো সেই, দেখতে সুন্দর- এসব বলতে পারত। তিনি কী বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট...। এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লাগছে যে বলে বোঝাতে পারব না। তাই আমি বারবার টেনে টেনে দেখছি। মানুষকে কীভাবে প্রশংসা করতে হয়, সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে শিখিইনি।’

[৫] এ সময় পরমব্রতের সঙ্গে কজের ইচ্ছা প্রকাশ করে পরীমনি বলেন, ‘ইশ্, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে...। কি, দারুণ মিলবে না, পরম আর পরী...।’

[৬] সম্প্রতি নিজের ছবির প্রচারে বাংলাদেশে এসেছিলেন পরমব্রত। সেসময় পরীমনিকে প্রশংসায় ভাসান তিনি। তার কথায়, ‘পরীমনিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাকে যদি আরো একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনিও খুব ভালো করবেন। তার যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে।’

এসসিডি/একে

  • সর্বশেষ