শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ০৯ জুন, ২০২৪, ০৮:৪১ রাত
আপডেট : ১০ জুন, ২০২৪, ১১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চের পেছনে ‘একান্ত মুহূর্তে’ শাকিব-পরীমণি!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। তার নামটার সঙ্গেই জড়িয়ে থাকে আলোচনা-সমালোচনা। যেখানেই যান, যাই করেন সেটাই থাকে আলোচনার তুঙ্গে। এবার শীর্ষ নায়ক শাকিব খানকে জাপটে ধরে আলোচনায় এই নায়িকা। সামাজিকমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল সুপারস্টার শাকিব-পরীর সেই একান্ত মুহূর্তের ছবি।

[৩] শুক্রবার (৭ জুন) ঢাকা ফ্যাশন ডে ২০২৪-তে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও।

[৪] তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন এবং শাকিবের গালে চুমু আঁকেন পরী। সেই ছবি, ভিডিওই এখন আলোচনার তুঙ্গে।

[৫] এর আগে একসঙ্গে সিনেমায় অভিনয় করতেও দেখা গেছে শাকিব ও পরীকে। জুটি বেঁধে তারা বড় পর্দায় হাজির হয়েছেন ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায়। এরপর তাদেরকে আর একসঙ্গে সিনেমায় দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়