শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লং ড্রাইভের অফার, জয়কে থাপড়াতে চাইলেন নায়িকা!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। কিছু সংবাদকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। যেখানে দাবি করা হয়েছে, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। ইতোমধ্যেই একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

[৩] এদিকে, চিকিৎসক পাত্রীর খবর গণমাধ্যমে প্রচার হতেই অনেকে আবার মনে করছেন শাকিবের ‘হবু বউয়ের’ নাম মিষ্টি জান্নাত। বিষয়টি নিয়ে কথা বলেছেন এই নায়িকা নিজেও। শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও ‘গুঞ্জন’ হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, শাকিব খানকে ছোটবেলা থেকেই পছন্দ করেন।  

[৪] শাকিব-মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন, ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।

[৫] বিষয়টি নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন। এক সাক্ষাৎকার এই অভিনেত্রী বলেন, জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন- ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানলো? কীভাবে বললো? এটা আমার প্রশ্ন। ওই যে একটি মেয়ে কীভাবে বললো? তার সঙ্গে আমি চারটা শো করেছি।

[৬] মিষ্টি জান্নাত বলেন, সে আমাকে চেনে। গেল পরশুদিন নিকেতনে এসে সে আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। আমরা ঘুরে আসি। অথচ, এমন একটা ভাব নিল, ওই যে একটা মেয়ে, সে আমাকেই চেনেই না। তাছাড়া সে আমাকে নিকেতনে আসলে ফোন দেন, একসঙ্গে বসে কফি খান। প্রায়শই মেসেজ দেন। বরং আমি তাকেই এড়িয়ে চলি। 

[৭] অভিনেত্রী আরও বলেন, সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।

[৮] উল্লেখ্য, ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এ ছাড়া মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ