শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:২২ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা শেষে নিজ বাসায় পৌঁছালেন খাদিজা

অপূর্ব চৌধুরী, জবি: [২] ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে মিরপুরে নিজ বাসায় পৌঁছেছেন। দুপুর আড়াইটায় বাসায় খাদিজা বাসায় পৌঁছান বলে আমাদেরসময় ডটকমকে জানান তার বড় বোন সিরাজুম মনিরা। 

[৩] সিরাজুম মনিরা বলেন, ভালোভাবেই পরীক্ষা দিতে পেরেছে খাদিজা। আমরা অনেক খুশি খাদিজা পরীক্ষা দিয়ে বের হয়ে অনেক খুশি ছিল। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। আড়াইটায় মিরপুরে নিজেদের বাসায় এসেছি। 

[৪] সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান খাদিজা। সেখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসেন তিনি। খাদিজার বড় বোন তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন।

[৫] সকাল ১১টার কিছুক্ষণ পর নিজ বিভাগে পরীক্ষায় বসেন খাদিজা, যা শেষ হয় দুপুর ১টায় ।

[৬] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল আমাদেরসময় ডটকমকে বলেন, আমরা আগেই বলেছিলাম খাদিজার বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে তাই আদালতই সিদ্ধান্ত নিবেন এ বিষয়ে। যদি খাদিজা কারাগার থেকে মুক্ত হয়ে আসতে পারেন তার পড়াশোনা চালাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহায়তা করবে। প্রশাসন আন্তরিক ছিল বলেই খাদিজা আজ মুক্ত হয়ে সরাসরি ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে পেরেছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়