শিরোনাম
◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত ◈ নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা ভাত ও খিচুড়িতে মিলছে অতিরিক্ত সিসা, শিশুদের জন্য বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবিসাসের জানালা ভাঙার ঘটনায় লিখিত অভিযোগ  

মাহমুদুল হাসান নয়ন, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) কক্ষে পূর্ব দিকের দুটি জানালার গ্লাস ভাঙার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনটি। 

রোববার (০৪ জুন) দুপুরে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। 

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করে আসছে। পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমিতির সদস্যরা হুমকির শিকার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ক্যাফেটেরিয়ার ২য় তলায় ১৪ নম্বর রুমে অবস্থিত সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা ঘটনাটি আজ সকাল ১১টার দিকে জানতে পারি। অফিস ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যক্রম চালানো কক্ষের পূর্ব পাশের দুইটি জানালার কাচ ভেঙে গেছে। সাংবাদিক সমিতির সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবগত করলে প্রক্টরিয়াল বডি এসে পরিদর্শন করেন কক্ষটি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি বলেন, আমি এই বিষয়টা জানতে পারি কিছুক্ষন আগে। কে বা কারা করেছে এই বিষয়ে আমি জানি না। আমরা প্রশাসনকে নিয়ে রুমে ঢুকেছিলাম ঢুকে শুধু জানালার কাঁচ ভাঙ্গা দেখলাম। আরো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কি না এই ব্যাপারে আমি নিশ্চিত না। এই ব্যাপারে আমরা প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার বলেন, সাংবাদিক সমিতির অফিসের জানালা যে বা যারা ভেঙেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, এটিকে আমরা সাংবাদিক সমিতির অফিস হিসেবে দেখছি না। এটি সকলের সম্পদ, বিশ্ববিদ্যালয়ের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। যেহেতু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ