শিরোনাম
◈ সংসদে বিরল সৌহার্দ্যের দৃশ্য: প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার উষ্ণ কোলাকুলি ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:৫৮ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশে ভর্তিতে বাদ পড়াদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

শহীদুল ইসলাম: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যারা অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারেনি তাদের জন্য ১ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যে সব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে, কিন্তু কোনো কলেজে ভর্তি হতে পারনি, সে সব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার লক্ষ্যে অনলাইনে ছবিসহ ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম পূরণ করার সময়সীমা আগামী ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগেও দুই দফায় এ সময় বৃদ্ধি করা হয়।

উল্লেখিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যাথায় উদ্ভুত কোনো জটিলতার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসআই/এসএইচ/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়