শিরোনাম
◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন ◈ ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব মানুষ ◈ আবারও সামনে ৪ দিনের লম্বা ছুটির সুযোগ! ◈ যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী আটক ◈ জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ এসএসসির ফল প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম ◈ হামে মৃতের সংখ্যা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু ◈ ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’ ◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসির ফল প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে। ওই দিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মুঠোফোনের সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমে পরীক্ষার্থীরা একযোগে ফল জানতে পারবেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে এসএমএস পাঠিয়ে সহজেই ফল জানা যাবে।

সাধারণ বোর্ডের জন্য: মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকার জন্য DHA) লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর (2026) লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: SSC DHA 123456 2026)

মাদরাসা বোর্ডের জন্য: মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: SSC MAD 123456 2026)

কারিগরি বোর্ডের জন্য: মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও স্পেস দিয়ে বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: SSC TEC 123456 2026)

ফিরতি এসএমএসেই পরীক্ষার্থীরা তাঁদের প্রাপ্ত ফল জানতে পারবেন।

উল্লেখ্য, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। সেই হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়