শিরোনাম
◈ গাজীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় হামলা, আহত দম্পতির অভিযোগ মামলা নেয়নি পুলিশ ◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের। ২০২২ সালের পর অবসরে যাওয়া প্রায় ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধার অর্থ আগামী ১৫ আগস্ট একযোগে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য দুই হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দেওয়া হচ্ছে। অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রথমবারের মতো iBAS++ (আইবাস প্লাস প্লাস) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে তথ্য সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। ফলে দালাল বা মধ্যস্বত্বভোগীর কোনো সুযোগ থাকবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বলেন, ২০২২ সালের পর থেকে অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কেউই অবসর সুবিধার অর্থ পাননি। দীর্ঘ প্রতীক্ষায় থাকা এসব শিক্ষক-কর্মচারীর অনেকেই চিকিৎসা, সংসার পরিচালনা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম আর্থিক সংকটে রয়েছেন। তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রত্যেক শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে চাকরির মেয়াদ ও প্রাপ্যতার ভিত্তিতে চূড়ান্ত অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। বর্তমানে আবেদন যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ বিতরণ সম্পন্ন করা হবে।

Advertisement

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে মোট প্রায় ১ লাখ ১০ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজন প্রায় ১০ হাজার ৩২৬ কোটি টাকা।

এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে রয়েছে ৬৭ হাজারের বেশি আবেদন, যার জন্য প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা। অন্যদিকে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে রয়েছে প্রায় ৪৩ হাজার আবেদন, যা নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা। অথচ কল্যাণ ট্রাস্টের হাতে বর্তমানে রয়েছে মাত্র প্রায় ৬০০ কোটি টাকা।

সরকারের বর্তমান উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭৫ হাজার আবেদন নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে এদের মধ্যে প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের পাওনাও একযোগে পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধার অর্থ পরিশোধের এই উদ্যোগে হাজারো অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক সংকট অনেকটাই লাঘব হবে। পাশাপাশি অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার নতুন দৃষ্টান্তও স্থাপিত হবে।

  • সর্বশেষ