শিরোনাম
◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে ◈ উত্তর-পূর্ব সীমান্তে ৩,৬৭৭ কোটি টাকার মেগা প্রকল্প, নির্মাণ হবে ৫ সেতু ◈ চবি ক্যাম্পাসে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর ◈ সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ ◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবি ক্যাম্পাসে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করে গহীন অরণ্যে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেট এলাকায় প্রথমে সাপটি দেখতে পান শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএর সদস্যদের খবর দিলে উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির অজগর। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।

থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়