শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০১:০০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবির অধ্যাপক চাকরিচ্যুত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

তিনি আরও জানান, এই সিদ্ধান্তটি অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হবে।

অধ্যাপক মাহবুবুর রহমান জানান, এর আগে বাংলা বিভাগের অ্যধাপক রুবেল আনসারের বিরুদ্ধে আনা একই অভিযোগের যে পর্যবেক্ষণ ছিল সেটি পর্যালোচনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত মাসে হয়রানীর শিকার এক ছাত্রী রেজাউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়