শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে পড়তে চান? মাসে মিলবে ২ লাখ ৩১ হাজার টাকার বেশি ভাতা

জার্মানিতে উচ্চশিক্ষা বা গবেষণার স্বপ্ন দেখছেন? আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুখবর। হান্স সাইডেল ফাউন্ডেশন ২০২৭ সালের স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ভাতা, স্টাডি অ্যালাউন্স এবং স্বাস্থ্যবিমার জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা মিলবে

  • স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় আর্থিক সুবিধা।
  • স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ৯৯২ ইউরো ভাতা পাবেন। বাংলাদেশি মুদ্রায় এটা ২ লাখ ৩১ হাজার টাকার বেশি। 
  • পিএইচডি গবেষকদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৬৫০ ইউরো।
  • সব নির্বাচিত শিক্ষার্থী প্রতি মাসে ৩০০ ইউরো স্টাডি অ্যালাউন্স পাবেন।
  • স্বাস্থ্যবিমার জন্য প্রতি মাসে সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত ভর্তুকি দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর ভালো একাডেমিক ফলাফল এবং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতাও থাকতে হবে।

পিএইচডি আবেদনকারীদের গবেষণা প্রস্তাব, একাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রমাণপত্র জমা দিতে হবে।

অন্যদিকে, সাংবাদিকতায় আগ্রহী আবেদনকারীদের সংবাদ, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়া প্রতিবেদনের পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিতে হবে। গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ভাষাগত যোগ্যতা

এই স্কলারশিপের জন্য আবেদন করতে জার্মান ভাষায় ন্যূনতম বি২ স্তরের দক্ষতা থাকতে হবে। ভাষাগত দক্ষতার সনদ ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও জমা দিতে হবে।

যেসব নথি লাগবে

আবেদনের সময় নিচের নথিগুলো জমা দিতে হবে

  • পূরণ করা আবেদনপত্র
  • শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • বৈধ পাসপোর্ট
  • সিভি বা রিজিউম
  • পারসোনাল স্টেটমেন্ট
  • প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা হান্স সাইডেল ফাউন্ডেশন–এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়