শিরোনাম
◈ লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তাসকিন আহ‌মেদ ◈ বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, প্লাবনের শঙ্কা ◈ আমদানি কম, উৎপাদনেও ধাক্কা—কাঁচামরিচের দামে আগুন ◈ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ◈ সাময়িক গ্যাস সংকট, তবে জ্বালানি তেলে কোনো ঘাটতি নেই: জ্বালানি বিভাগ ◈ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন ◈ রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল ◈ নতুন বিধিমালা: খাদ্য ব্যবসায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লাইসেন্স বাধ্যতামূলক ◈ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বোর্ডগুলোকে সেই অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ফল প্রকাশ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়