শিরোনাম
◈ আগামী ২৪-৪৮ ঘণ্টায় ৫ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ◈ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার দুই ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক ◈ বিশ্বকাপে ফিফার আয় বাংলাদেশের উন্নয়ন বাজেটের দুই-তৃতীয়াংশের সমান ◈ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ◈ রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ বিশ্বকাপ ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? জানাগেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ◈ আচমকা ফেসবুকের ডেস্কটপ ডাউন হয়ে গেছে ◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এখনও ৪২০ আসন ফাঁকা, বাড়ল ভর্তির সময়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির কারণে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। বর্তমানে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বমোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) গুচ্ছভুক্ত ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আজ বিকেলে পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে এই জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, দুর্যোগের কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশই যথাসময়ে ভর্তি হতে পারেননি। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো আসন ফাঁকা রয়েছে। এই বাস্তবতায় আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি। বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যে ৪২০টি আসন খালি রয়েছে, তার একটি বড় অংশই বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাঁকা রয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো মোট ৩৬টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধাভিত্তিক আসন এবং ১টি কোটাভিত্তিক আসন। ভর্তি কমিটির নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, অবশিষ্টাংশ শিক্ষার্থীরা এই বর্ধিত সময়ের মধ্যে তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়