শিরোনাম
◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি-কুমিল্লা রুটে চালু হচ্ছে বাস সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা রুট পর্যন্ত বাস সার্ভিস চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপ উদ্বোধন করা হবে। 

শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় পরিবহনের অন্যতম ইশতেহার ঢাকা বিশ্ববিদ্যালয়-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপের শুভ উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি, ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসুর নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং বাস কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ