শিরোনাম
◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টিং সল্ট রাখায় জরিমানা: সরাসরি ব্যবস্থা নিলেন ঢাবি সূর্যসেন হলের ভিপি আজিজুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের একটি দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন হলটির নবনির্বাচিত ভিপি আজিজুল হক।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের এক দোকানিকে টেস্টিং সল্ট রাখার অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করেন আজিজুল হক। এ ঘটনায় একটি চুক্তিনামাও সই করা হয়।

হল সংসদের ভিপি ও দোকানি ওবায়দুল হকের সই করা ওই চুক্তিনামায় লেখা হয়, এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হলো। তিন দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে।

ভিপি আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে খাবারে টিস্টিং সল্ট ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে দোকানদার অস্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হতে দোকানে তল্লাশি চালালে একটি পলিথিনে এক কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই। তখন দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘জরিমানা তারা করতে পারে না। এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তারা যা করবে হল প্রশাসনের মাধ্যমে করবে। হল প্রতিনিধি হিসেবে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এটিইতো তাদের কাজ। তবে সেটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করতে হবে।’ সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ