শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০২ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসে মিললো জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পুলিশ হেফাজতে বয়ফ্রেন্ড

অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈ। এ ঘটনায় আচরণ সন্দেহজনক হওয়ায় তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

প্রত্যাশা মজুমদার অথৈর সহপাঠীরা জানান, বিকালে মেস থেকে তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদার অথৈকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সেখানে আনুমানিক সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।

এদিকে, প্রত্যাশা মজুমদার অথৈর বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে হেফাজতে নিয়েছে সূত্রাপুর থানার পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। বুধবার (৩০ এপ্রিল) ময়নাতদন্তের ওপর ভিত্তি করে পরিবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়