শিরোনাম
◈ জাতীয় ক্যান্সার হাসপাতালে ভয়াবহ সংকট: ৫০০ শয্যায় চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ১২০০ রোগী, রেডিওথেরাপির অপেক্ষায় ৪৫০০ মানুষ ◈ অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ লা লিগায় বার্সেলোনার সহজ জয় ◈ ভারতে চালু ৭ মিনিটের ক্যান্সার ইনজেকশন, ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো, প্রতি ডোজের দাম ৩.৭ লাখ রুপি ◈ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত ◈ জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় চীন, আলোচনায় একাধিক ইস্যু ◈ যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব নাকচ ইরানের ◈ হরমুজ ছাড়াই পাইপলাইন ও রেলপথে তেল রপ্তানির পথে উপসাগরীয় দেশগুলো ◈ চাপের মুখে অর্থনীতি, তবু বড় উন্নয়ন বাজেটের পরিকল্পনা ◈ ডিএমপি কমিশনার হলেন মোসলেহ্ উদ্দিন

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ১২:৫১ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের নাজিরান কারাগারে মৃত্যুর অপেক্ষায় ৫০ বন্দি, শিরশ্ছেদ হবে যে কোনো মুহূর্তে

সৌদি আরবে যে কোনো সময় ৫০ জনের শিরশ্ছেদ কার্যকর করা হবে। বন্দী এবং তাদের আত্মীয়স্বজন মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকার হর্ন অঞ্চলের বাসিন্দা। তারা এখন নাজিরান কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড যেকোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।

এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা। তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সৌদি আরবে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

ইয়েমেন সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দীরা জানান, তাদের সাজা শিরশ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল যে ঈদুল আযহার পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তা শুরু হয়েছে। আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে।’

দোষী সাব্যস্তদের নামের তালিকায় ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি রয়েছেন । গত মাসে কমপক্ষে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের শিরশ্ছেদের আয়োজন চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়