শিরোনাম
◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ০৫:৩১ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমস র‌্যাঙ্কিংয়ে ইরানের বিশ্বসেরা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) নানা দেশের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবারও সেই তালিকা প্রকাশ করেছে। গেল বুধবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ ইরানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪’-এ ইরান থেকে ৭৫টি বিশ্ববিদ্যালয় বিশ্বসেরার তালিকায় স্থান পায়। এবার সেখানে দেশটি থেকে ৮৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে।

২০২৫ র‌্যাঙ্কিংয়ে ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয়কে তালিকাভুক্ত করা হয়। গত বছরের তুলনায় এবার ১৮৫টি নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে র‌্যাঙ্কভুক্ত করা হয়েছে।

শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি বৈশ্বিকভাবে ৩০১-৩৫০ অবস্থান নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে।

আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বৈশ্বিকভাবে ৩৫১-৪০০ অবস্থান) দ্বিতীয় স্থানে রয়েছে।

 কেরমানশাহ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স এবং ইউনিভার্সিটি অব তেহরান বৈশ্বিকভাবে ৪০১-৫০০ অবস্থান সহ তৃতীয় স্থানে রয়েছে।

বাবল নশিরভানি ইউনিভার্সিটি অব টেকনোলজি, শিরাজ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং তেহরান ইউনিভার্সিটি অব টেকনোলজি বৈশ্বিকভাবে ৬০১-৮০০ অবস্থানসহ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।

মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং করে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ