শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ড জামানত রেখে ‘কর্জে হাসানা’ পাবে ইসলামী ব্যাংকগুলো

আমিনুল ইসলাম: [২] অর্থ সংকটের উদ্ভূত পরিস্থিতিতে সার ও বিদ্যুতের বকেয়া মেটাতে ব্যাংকগুলোকে বিশেষ বন্ড দিচ্ছে সরকার। দেশের প্রচলিত ধারার ব্যাংকগুলোকে বন্ডের বিপরীতে ৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এছাড়া একই সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ নিতে পারছে ব্যাংকগুলো, যা ‘কর্জে হাসানা’ (ঋণ) বা বিনিয়োগ হিসেবে ব্যবহার করতে পারছে তারা।  

[৩] বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, ইসলামি ধারার ব্যাংকগুলোকে বকেয়ার বিপরীতে দেওয়া বন্ডে কোনো সুদ দিচ্ছে না সরকার। এ জন্য বিশেষ বন্ডের বিপরীতে বিনা খরচে টাকা ধার দেওয়ার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেই লক্ষ্যে বিশেষ হিসাব খোলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। নতুন করে খোলা সেই হিসাব থেকে এই অর্থ দেওয়া হবে। 

[৪] জানা গেছে, সার ও বিদ্যুতের দেনা মেটাতে ইতিমধ্যে পাঁচ ব্যাংককে প্রায় ৫ হাজার কোটি টাকার বিশেষ বন্ড দেওয়া হয়েছে। সরকারের কাছে সার ও বিদ্যুতে বেসরকারি খাত ও সরকারি সংস্থার পাওনা প্রায় ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদ্যুতে ১৪ হাজার কোটি, আর সারে ১২ হাজার কোটি টাকা বকেয়া। ইতিমধ্যে সারের বকেয়া পরিশোধে ইসলামী ব্যাংককে ২ হাজার ৪৮২ কোটি টাকা, সোনালী ব্যাংককে ২৫৫ কোটি টাকা ও আইএফআইসি ব্যাংককে ৪৫৯ কোটি টাকার বন্ড দেওয়া হয়েছে। এর বাইরে বিদ্যুতের বকেয়া পরিশোধে সিটি ব্যাংককে ১ হাজার ৯৮৫ কোটি টাকা ও পূবালী ব্যাংককে ৭৭ কোটি টাকার বন্ড দেওয়া হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

এআই/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়