শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের পর ইংল্যান্ড, বিশ্বকাপ জয়ে কারা কত বোনাস পাবে

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি মার্কিন ডলার। তবে তার পাশাপাশি বিভিন্ন দেশের ফেডারেশনও তাদের দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। যেখানে সবচেয়ে এগিয়ে ব্রাজিল।

বিশ্বকাপ জিতলে ব্রাজিলের ফুটবলাররা পাবেন ১০ লাখ মার্কিন ডলার করে, যা প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের সমান। এরপরই আছে ইংল্যান্ড। তাদের ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে পাবেন ৫ লাখ পাউন্ডের বেশি বোনাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

সব মিলিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাসের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮২ কোটি টাকা। তবে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার পেতে পারেন দলের কোচ টমাস টাচেল। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারলে তার জন্য কয়েক মিলিয়ন পাউন্ড বোনাসের ব্যবস্থা রেখেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।


স্পেনের খেলোয়াড়দের জন্য চার ধাপের বোনাস ব্যবস্থা রাখা হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠলে তারা পাবেন ১ লাখ ৫০ হাজার পাউন্ড। ধাপে ধাপে সেই অঙ্ক বাড়তে বাড়তে শিরোপা জিতলে দাঁড়াবে ৪ লাখ পাউন্ডে। ফ্রান্সের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাস ৪ লাখ ৫০ হাজার পাউন্ড। বেলজিয়ামের ফুটবলাররা পাবেন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত। জার্মানির বোনাসের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০১৪ বিশ্বকাপ জয়ের সময় দেওয়া ২ লাখ ৫০ হাজার পাউন্ডের চেয়ে এবার তা উল্লেখযোগ্যভাবে বেশি হবে।

আফ্রিকার কয়েকটি দেশের পুরস্কার ব্যবস্থা আবার ভিন্ন। সেনেগাল, আইভরি কোস্ট ও মরক্কোর খেলোয়াড়েরা নগদ অর্থের পাশাপাশি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে বাড়ি ও জমির মতো উপহারও পেয়ে থাকেন।

 

  • সর্বশেষ