শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৭:২৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত?

আগামী অর্থবছরে (২০২৬-২৭) সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। স্তরভেদে প্রতিটি সিগারেটের দাম ২০ পয়সা থেকে আড়াই টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তামাকজাত পণ্যের দাম ও কর বাড়ানোর এই প্রস্তাব করেছেন। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি।

প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্য ঝুঁকির সর্বোচ্চ সমন্বয় বিবেচনায় নিয়ে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যমস্তর ৯২ টাকা, উচ্চস্তর ১৬০ টাকা এবং অতি উচ্চস্তর ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অর্থাৎ সিগারেটের প্রতি ১০ শলাকায় নিম্নস্তরে ৬০ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা, মধ্যমস্তরে ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা, উচ্চস্তরে ১৪০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরে ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব রয়েছে।

Advertisement

নিম্নস্তরের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে নেভি, রয়েল ও ডার্বি। এসব সিগারেটের প্রতিটির দাম ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হলেও প্রকৃতপক্ষে বাজারে বাড়বে এক টাকা। এতে এসব সিগারেটের প্রতিটির দাম বেড়ে দাঁড়াবে ৭ টাকায়।

মধ্যস্তরের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে জন প্লেয়ার। এর ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ফলে প্রতিটির দাম এক টাকা ২০ পয়সা বাড়ছে। এতে প্রতিটি সিগারেটের দাম ৯ টাকা ২০ পয়সা হওয়ার কথা। যদিও প্রকৃতপক্ষে বাজারে প্রতিটির দাম বেড়ে দাঁড়াতে পারে ১০ টাকায়।

দেশে উচ্চস্তরের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে গোল্ড লিফ। আসন্ন অর্থবছরের বাজেটে উচ্চস্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি শলাকা সিগারেটের দাম দাঁড়াচ্ছে ১৬ টাকা।

অতি উচ্চস্তরের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে বেনসন অ্যান্ড হেজেস। এর ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রতি শলাকা সিগারেটের দাম বেড়ে দাঁড়াবে ২১ টাকায়।

  • সর্বশেষ