শিরোনাম
◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ১২:৩৩ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি নির্দেশনা এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে

আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা এ বছর মোট ৮ ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর মধ্যে প্রথমবারের মতো অনুমোদিত তালিকায় যুক্ত হয়েছে FX-991CW মডেলের ক্যালকুলেটর।

বুধবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়িও ব্যবহার করতে পারবেন।

এতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে এসব মডেলের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে।

অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো— FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং FX-991CW।

উল্লেখ্য, গত বছর বোর্ড সাতটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছিল। সেগুলো হলো— FX-100MS, FX-991ES, FX-570MS, FX-82MS, FX-991EX, FX-991MS এবং FX-991ES Plus। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে FX-991CW মডেল। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ