শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৩:০৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টির দাপটে নদীর পানি বৃদ্ধি, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

দেশের অভ্যন্তরে ও সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

পাশাপাশি বৃষ্টিপাত বাড়ায় দেশের অধিকাংশ নদ-নদীর পানিও বাড়ছে।
বুধবার (১৭ জুন) এ পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল শুক্রবার (১৯ জুন) থেকে আরও বাড়তে পারে। এ সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদী দুটি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নদী দুটির পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে পৌঁছেছে।

Advertisement

এদিকে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানিও বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। আগামী তিন দিন এ দুই নদীর পানির সমতল আরও বাড়তে পারে। এ সময়ে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় নদী দুটি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পাউবোর তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন ১২৭টি নদী স্টেশনের মধ্যে ৮০টিতে পানির সমতল বেড়েছে। ৪৩টিতে কমেছে। আর চারটি স্টেশনে পানির সমতল অপরিবর্তিত রয়েছে। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ