শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় প্রান্তিকে ইরানের জিডিপি প্রবৃদ্ধি ৭.১ শতাংশ

রাশিদ রিয়াজ : ইরানের পরিসংখ্যান কেন্দ্রের (এসসিআই) তথ্যমতে, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (২২ জুন থেকে ২২ সেপ্টেম্বর) তেলসহ ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এসসিআই-এর তথ্যমতে, তেল ছাড়া ইরানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২ শতাংশ। খবর তাসনিম নিউজ এজেন্সিরএসসিআই তথ্য নির্দেশ করে, চলতি ইরানি বছরের গ্রীষ্মে ১৪০১ সালের গ্রীষ্মের তুলনায় কৃষি খাতে ৩ দশমিক ২ শতাংশ, শিল্প ও খনির খাতে ৮ দশমিক ৭ শতাংশ এবং পরিষেবা খাতে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এরআগে ইরানের সেন্ট্রাল ব্যাংক (সিবিআই) ঘোষণা করে, গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ত্রৈমাসিকে (২১ মার্চ থেকে ২১ জুন) তেল সহ ইরানের জিডিপি বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। তেল বাদ দিলে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় সাড়ে তিন শতাংশ। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়