শিরোনাম
◈ এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩ ◈ স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৫:০২ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজি-অটোগ্যাসের দাম

এলপিজি গ্যাস

মনজুর এ আজিজ : ডলার ও জ্বালানি সংকটের কারণে নভেম্বর মাসে দাম বৃদ্ধির পর ডিসেম্বর মাসে আবারও বাড়লো এলপিজির দাম। বর্তমানে প্রতি কেজিতে এলপিজির দাম বাড়লো ৩ টাকা ৮৩ পয়সা। যা নভেম্বর মাসের তুলনায় ৩ দশমিক ৬৮ ভাগ বেশি। আর এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা করা হয়েছে। অর্থাৎ ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়ানো হয়েছে। একইভাবে ডিসেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা গতমাসে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা।

রোববার (৪ নভেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। নির্ধারিত নতুন দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। এ সময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬১০ মার্কিন ডলার এবং ৬১০ মার্কিন ডলার। ডিসেম্বর মাসে তা বেড়ে ৬৫০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করেছে কমিশন।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ৬ দশমিক ৫৫ ভাগ বেড়েছে। ১৬টি প্রতিষ্ঠানের এলসি সেটেলমেন্টের ভিত্তিতে ডলারের দাম ধরা হয়েছে ১০৫ টাকা ২২ পয়সা, যা গত মাসের তুলনায় ১ টাকা ৩ পয়সা কম, গত মাসে ছিল ১০৬ টাকা ২৫ পয়সা। এদিকে ডিসেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা গতমাসে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা।

তবে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম প্রায় একই আছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ২২ পয়সা। এবার তা এক পয়সা বাড়িয়ে করা হয়েছে ২৩ পয়সা।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রেখেছে কমিশন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়