শিরোনাম
◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব ◈ বল টেম্পারিং নিয়ে নতুন অনুসন্ধানে আবারও কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, আসছে সাত প্রকল্প ◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা ◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিন দাম বাড়ার পর ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছে। এতে মূল্যবান ধাতুটির দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। এদিন সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ