শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:৩২ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার দক্ষিণ আইচায় জবাই করা হরিণ উদ্ধার

জবাই করা হরিণ

ফরহাদ হোসেন, ভোলা: ভোলার চরফ্যাশনে জবাই করা চিত্রাল হরিণ উদ্ধার করেছেন বন কর্মীরা। শনিবার (১৮ মার্চ) বিকেলে দক্ষিণ আইচা থানার চর নিজানের কালকিনি ভিট অফিসের উত্তরে পুরাতব কেওড়া ম্যানগ্রোভ বাগান থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। 

এই ঘটনায় রবিবার সকালে ৪ জনকে আসামি করে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে।

কালকিনি ভিট অফিসার এসএম আমির হামজা জানান, ওই বাগানে একই এলাকার বাচ্ছুর নেতৃত্বে নাঈন উদ্দীন, নিরবসহ কয়েকজন মিলে হরিণ শিকার করে জবাই করেন। এসময় তার নেতৃত্বে টহলরত বনকর্মীদের টের পয়ে শিকারীরা পালিয়ে যায়। শনিবার রাত ১টার দিকে ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে জবাই করা হরিণটি ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয় বলে জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়