শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮ 

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা

মাসুদ আলম: রাজধানীর মিরপুরে ভোক্তা অধিকারের কর্মকর্তা সেজে চাঁদাবাজি অভিযোগে গ্রেপ্তার ৮ জনকে একদিনের রিমান্ড দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। মিরপুর থানার মামলায় শনিবার তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- মো. শাহিন ওরফে বল্লা শাহীন (২৫), মো. ইউসুফ চৌধুরী (২৮), মো. আব্দুল আলিম (২৩), মো. মামুন কাজী (৩২), মো. দেলোয়ার হোসেন (২৬), সুলতান মাহিদ পিয়াস (৩৩), মো. তুষার (৩১) ও মো. রাহাদ (২৮)।

শুক্রবার রাতে দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন,  গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে বল্লা শাহীন মিরপুরের আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি। শুক্রবার রাত ৯টায় বল্লা শাহীন বাকি আসামিদের নিয়ে দক্ষিণ পীরেরবাগ আল বারাকা বেকারি নামে একটি প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়ে নিজেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। এ পরিমাণ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বেকারিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে অভিযোগ করে মামলা ও জরিমানা করার ভয়ভীতি দেখান।

তিনি আরও বলেন, এক পর্যায়ে বেকারির কর্মচারীরা ১৩ হাজার ৫০০ টাকা দেন তাদের। কিন্তু এতে অসন্তুষ্ট হয়ে তারা গালিগালাজ করেন বল্লা শাহীন ও সহযোগীরা। এসময় দোকানের এক কর্মচারী কৌশলে পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এমএ/এসএ

  • সর্বশেষ