শিরোনাম
◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২০ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. সেরাজ হাওলাদার (৫০)। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

জানা যায়, পুত্রবধূ বরগুনা সদর থানায় ২০০৭ সালের ২৪ মে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেন- ওই বছর ১৯ মে শ্বশুরের ঘরের দোতলায় রাত ১২টায় ঘুমিয়ে ছিলেন তিনি। তার স্বামী বাড়িতে ছিলেন না। এই ফাঁকে শ্বশুর গোপনে দোতলায় উঠে তাকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করেন। পুত্রবধূ ডাক-চিৎকার দিলে শ্বশুর খুনের ভয় দেখান।

পর দিন পুত্রবধূ তার চাচি শাশুড়ি, স্বামী, প্রতিবেশী জাহিদুল ইসলামসহ অনেকের কাছে ঘটনা বলেন। বরগুনা থানা পুলিশ বাদীর মামলা রেকর্ড করে তদন্তের জন্য এসআই মো. মোস্তফার ওপর দায়িত্ব অর্পণ করে।

তদন্তকারী কর্মকর্তা ২০০৭ সালের ১৮ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। ট্রাইব্যুনাল বাদীসহ ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষের এপিপি আশ্রাফুল আলম বলেন, আসামি ভবঘুরে। ২০০৭ সাল হতে পলাতক ছিল। চার মাস আগে গ্রেফতার হয়।

আসামিপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, আসামি পলাতক থাকায় সাক্ষ্যদের জেরা করা যায়নি। যার কারণে এক তরফা হয়েছে।

তিনি বলেন, পুত্রবধূ শ্বশুরকে সেবাযত্ন ও রান্না করে খাওয়াবে না। এ কারণে অসত্য তথ্য দিয়ে মামলা করেছে পুত্রবধূ। উচ্চ আদালতে আপিল করার অর্থ আসামির নেই।

  • সর্বশেষ