শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ১২:০৮ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো ৩৫০০ টাকায়, সুমাইয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য (ভিডিও)

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই সঙ্গে মেয়ের আপত্তিকর কর্মকাণ্ড সম্পর্কে জানা সত্ত্বেও সেই উপার্জনের অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও এই মামলার আসামি করা হয়েছে।

ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট নিয়মিত সাইবার নজরদারির সময় এসব অ্যাকাউন্ট শনাক্ত করা হয়। অভিযোগ রয়েছে, একটি চক্রের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো। এর বিনিময়ে বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ নেওয়া হতো। গ্রাহকদের আকৃষ্ট করতে ৩ হাজার ৫০০ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দেওয়ার প্রচারণাও চালানো হতো বলে জানিয়েছে ডিবি।

পরবর্তীতে প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একটি ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করা হয়। সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যে বাড্ডা এলাকা থেকে তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ৬ মাস ধরে বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছিলেন তারা।

ডিবি আরও জানিয়েছে, সুমাইয়ার বাবা তার মেয়ের এই কাজ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন এবং এই কর্মকাণ্ড থেকে আসা অর্থ গ্রহণ করতেন, যার ভিত্তিতে তাকেও অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীনে মামলা করা হয়েছে। পুরো চক্রটির বিস্তারিত তথ্য বের করতে ও পলাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে সুমাইয়া ও সাকলাইনের ৩ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ডিবি দক্ষিণের সাইবার ক্রাইমের ডিসি মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫-৬ মাস ধরে তারা এমন কাজ করছে। তার অ্যাকাউন্টে ৪৮ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তার লেনদেন করতো। বিকাশে টাকা দিয়ে দিলে তারা পর্ণ ভিডিও দিয়ে দিত। আর পর্ণ ভিডিও সে নিজেই উৎপাদন করতো। তার সঙ্গে আরও একজন সহযোগীকে পেয়েছি। আরও কেউ আছে কিনা তদন্ত চলছে। আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে কর্মকর্তারা জানান, সুমাইয়া ও তার সহযোগীরা মিলে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে সুমাইয়ার বাবা মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানতেন এবং তা বন্ধে কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ রয়েছে। বরং ওই কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ তিনি নিয়মিত গ্রহণ করতেন—তদন্তে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় মামলা করা হয়েছে।

চক্রটির বিস্তৃত নেটওয়ার্ক, অন্য সদস্য এবং তাদের কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে গ্রেপ্তার সুমাইয়া ও খাজা সাকলাইন ফারুককে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

  • সর্বশেষ