শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ১০:৪৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীরা যে ৪ কারণে যৌ.ন পেশায় আসতে বাধ্য হন

বাংলাদেশের পথের ধারের নারী যৌনকর্মীদের কেউই স্বেচ্ছায় এই পেশায় আসেননি; বরং শৈশবের চরম দারিদ্র্য, পারিবারিক ভাঙন, ঘরছাড়া হওয়া এবং সহিংসতার শিকার হওয়া- এই চারটি কারণই তাদের যৌন পেশায় ঠেলে দিয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া ৩০ নারীর প্রত্যেকের জীবনেই এই চারটি বাস্তবতা মিলিয়ে একই ধরনের পথ তৈরি হয়েছে, যা সমস্যাটিকে ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও কাঠামোগত সংকট হিসেবে তুলে ধরেছে।

সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল ‘কালচার অ্যান্ড সাইকোলজি’-তে প্রকাশিত ‘বিয়ন্ড রিডেম্পশন: প্রিভেনশন, প্রটেকশন অ্যান্ড ন্যারেটিভ আইডেন্টিটি কনস্ট্রাকশন এমং বাংলাদেশি স্ট্রিট বেজড ফিমেল সেক্স ওয়ার্কার্স’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাইন্ডওয়েল রিসার্চ ল্যাব’-এর অধীনে গবেষণাটি পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের একদল গবেষক।

গবেষণায় বাংলাদেশের বিভিন্ন শহরের ১৮ থেকে ৪৫ বছর বয়সী ৩০ পথভিত্তিক নারী যৌনকর্মীর জীবনকাহিনি ও মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৯৩ শতাংশ যৌন পেশায় যুক্ত হওয়ার আগেই গুরুতর যৌন বা শারীরিক সহিংসতার শিকার হয়েছেন এবং ৬৭ শতাংশ অল্প বয়সেই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছেন।

গবেষকদের মতে, যৌন পেশা তাদের কাছে কোনো পছন্দের পেশা ছিল না; বরং বারবার নির্যাতন, দারিদ্র্য এবং নিরাপদ আশ্রয়ের অভাবে বেঁচে থাকার শেষ অবলম্বন হয়ে ওঠে। একজন অংশগ্রহণকারী গবেষকদের বলেন, ‘আমি যখন মাত্র ১০ বছরের, তখন তিনজন বড় মানুষ আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু কেউ সাহায্য করেনি।’ আরেকজন বলেন, কাজের খোঁজে ঢাকা এসে প্রতারণার শিকার হন, তাকে জোরপূর্বক যৌন পেশায় ঠেলে দেওয়া হয়েছিল।

Advertisement

গবেষক ড. আজহারুল ইসলাম বলেন, গবেষণায় অংশ নেওয়া ৩০ জনের মধ্যে একজনও স্বেচ্ছায় এই পেশায় আসেননি। সবার ক্ষেত্রেই শৈশবের দারিদ্র্য, পারিবারিক ভাঙন, ঘরছাড়া হওয়া এবং সহিংসতা- এই চারটি উপাদান মিলিয়ে একটি সাধারণ পথ তৈরি হয়েছে। এটি আমাদের বলছে, সমস্যাটি ব্যক্তির ‘চরিত্রের’ নয়, কাঠামোর।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সবচেয়ে জরুরি হলো প্রতিরোধমূলক পদক্ষেপ, যা সমস্যা তৈরি হওয়ার পরে নয়, তৈরি হওয়ার আগেই গ্রহণ করতে হবে।

 

  • সর্বশেষ