শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটকে অস্ত্রের রমরমা বাণিজ্য, অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে ক্রেতার হাতে

এক ক্লিকে অস্ত্রের জগতে প্রবেশ। সুইচ গিয়ার, চাইনিজ কুড়াল কিংবা তলোয়ার। দেশি-বিদেশি ধারালো অস্ত্রের পসরা ভার্চুয়াল প্ল্যাটফরমে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছদ্মনামে এই বাণিজ্য চালায় বেশ কিছু চক্র। অস্ত্রের ছবির কমেন্ট বক্সে অসংখ্য মানুষের উপস্থিতি। আগ্রহীরা দাম জানতে চান প্রকাশ্যেই। কিন্তু দর-কষাকষি আর লেনদেন পর্ব চলে গোপনে।

‘ব্লেড জোন হাব’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ধারালো অস্ত্র কেনার আগ্রহ দেখাতেই শুরু হয় তাদের ইনবক্স আলাপন। অর্ডার করা হলো দুটি অস্ত্র। তাদের দেয়া নামানুসারে একটির নাম ‘টাইগার’, অন্যটি ‘শেয়াল’। দুটির দাম মোট ৪ হাজার ১০০ টাকা। তাদের শর্ত অনুযায়ী পাঠানো হয় ৮০ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ।

রাজধানীর মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন ফুটপাতে দুদিন পর অপেক্ষা অর্ডার করা অস্ত্র হাতে পাওয়ার। কথা ছিল কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে পণ্য। কিন্তু মোটরসাইকেলে আসা দুই তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, তারাই করেন অস্ত্র ব্যবসা। এরপর ঠিকঠাক বুঝিয়ে দিলেন ধারালো অস্ত্র দুটি। তারা পিস্তলও বিক্রি করেন কি না, জানতে চাইলে দিলেন ‘হ্যা’ সূচক উত্তর।

অনলাইন ঘেটে দেখা যায়, অন্তত ৭টি টিকটক অ্যাকাউন্ট থেকে বিক্রি হচ্ছে ধারালো অস্ত্র। সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ নানা অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা হয় এ ধরনের বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিনইকারী, কিশোর গ্যাং কিংবা অন্যান্য অপরাধীদের হাতে পৌঁছে দেয়া অনলাইন চক্রের বিষয়ে নজরদারি চালাচ্ছে পুলিশর সাইবার ক্রাইম ও সিটিটিসি ইউনিট। শিগিগির তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। 

সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ