শিরোনাম
◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ◈ ৩১তম জলবায়ু সম্মেলন: কূটনীতির কঠিন পরীক্ষায় বাংলাদেশ! ◈ রুবেলের ঘূর্ণিতে বাংলা‌দে‌শের হ‌্যা‌ট্রিক জয় ◈ দ্বিগুণ দামে দুই কার্গো এলএনজি আনছে সরকার ◈ ধানমন্ডি লেক সংস্কারে ৭৫ কোটি টাকার পরিকল্পনা, হচ্ছে ‘নজরুল সরোবর’ ◈ কলকাতায় চরম বিপাকে হাজার হাজার বাংলাদেশি ◈ মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০২:২৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে চাকরির প্রলোভনে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন নুসরাত জাহান ও মো. সোহান।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা পল্লবী এলাকায় ‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামে অফিস খুলে ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রচারণা চালাতেন। এভাবে তারা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে বিদেশ পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে র‌্যাব জানতে পারে, অস্ট্রেলিয়ায় যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েতে ৬ লাখ, ইতালিতে ২০ লাখ এবং সার্বিয়ায় যেতে ৮ লাখ টাকা দাবি করতেন তারা। চুক্তির পর ভুক্তভোগীরা বিভিন্ন বেসরকারি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট সাড়ে তিন কোটি টাকা দেন। তাদের তিন মাসের মধ্যে বিদেশ পাঠানোর আশ্বাস দেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া হয়। পরে ফ্লাইটের তারিখ নির্ধারণ করে এয়ার টিকিটও দেওয়া হয়। তবে ফ্লাইটের আগের দিন বিভিন্ন অজুহাতে টিকিট বাতিল হয়েছে বলে জানিয়ে প্রতারণা করা হয়।

র‌্যাব বলছে, ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

  • সর্বশেষ