শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি নয়, প্রতারণা—বিমানবন্দরে এসে বুঝলেন ২২ জন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা হলেন কমলগঞ্জ উপজেলার আদকানি গ্রামের মো. আইন উদ্দিন মিয়া (৩৩), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৬), মুনসুর আলী (১৯), মজিব আলী (১৯), জিয়াউর রহমান (১৯), রুসমত আলী (২৬), আলাউদ্দিন মিয়া (২১), সফুর মিয়া (৩০), মইনুল আলম (২১), মাসরুর রহমান (২০), আব্দুল হোসেন (২৫), সোহাগ আহমেদ (১৭), চেরাগ আলী (২৫), শাহ সাইদুজ্জামান (২৬), মো. আরকান আলী (২০), শাহ মাহবুব (১৯), নাইম হোসেন (২১), শিপন মিয়া (২০), দেলোয়ার হোসেন (২১), মো. জহির (২৫), হারুন মিয়া (৪০), খলিলুর রহমান (১৯) ও কুতুব মিয়া (৪০)।

তাঁরা অভিযোগ করেছেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার সৈয়দ শাহজাহান আহমেদ পলাশ ও তাঁর সহযোগীরা তাঁদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, তাঁদের সবাইকে বিমানবন্দরের কার্গো বিভাগের লেবার হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। সবার কাছ থেকে ২০-৩৫ হাজার টাকা জামানত ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫-৭ হাজার টাকাসহ নানান অজুহাতে টাকা নিয়েছে প্রতারক চক্রটি। আজ তাঁদের বিমানবন্দরে কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে আসার পর প্রতারক চক্রটির কাউকে খুঁজে পাচ্ছিলেন না ভুক্তভোগীরা। তাদের মোবাইল ফোনও বন্ধ পান ভুক্তভোগীরা। এ ছাড়া বার্তা পাঠানোর অ্যাপ হোয়াটসঅ্যাপেও তাঁদের ব্লক করে দেয় প্রতারক চক্রের সদস্যরা।

ভুক্তভোগীরা জানান, কিছু খাওয়া কিংবা গ্রামে চলে যাওয়ার মতোও ভাড়ার টাকাও নেই অনেকের কাছে। পরে বিকেলে তাঁরা ঝুঁকি নিয়ে বিনা টিকিটে ট্রেনে করে গ্রামের উদ্দেশে রওনা হন।

ভুক্তভোগী নাইম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি। কিন্তু একটু ভালো থাকার আশায় বিমানবন্দরে কার্গোর লেবার হিসেবে চাকরি করার জন্য দালালের মাধ্যমে এসেছিলাম। বিমানবন্দরে আসার পরও শাহজাহান নামের ওই দালালের সঙ্গে কথা হইছে। পরে সে আসতেছি বলে সব জায়গায় ব্লক এবং ফোন বন্ধ করে দিয়ে আর আসে নাই।’

তিনি বলেন, ‘ওই দালাল আমাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা করে নিয়েছে। মেডিকেল পরীক্ষা, ভ্যাকসিন, ব্যাংক ড্রাফটের কথা বলে, ভ্যাকসিনের কার্ড বের করে দেওয়ার নানান অজুহাত দিয়ে আমাদের কাছ থেকে এসব টাকা নিয়েছে।’

আরেক ভুক্তভোগী আইন উদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হইছিলাম। তখন প্রতারক শাহজাহানের সঙ্গে আমার কমলগঞ্জ থানার সামনে পরিচয়। সে আমাকে ওই টাকা তুলে দেবে বলেছিল। পরে ওই দালালের সঙ্গে যোগাযোগ করে আমাকে গত মাসের ২৫ তারিখে টাকা তুলে দেওয়ার কথা বলেছিল।’

তিনি বলেন, ‘শাহজাহান আমাকে বলেছে, সে দীর্ঘদিন বিমানবন্দরে ঠিকাদারি করেছে। প্রতিবছর বিমানবন্দরে লেবার (শ্রমিক) দেয়। পরে চাকরি দেওয়ার কথা কইয়্যা আমাকে দিয়ে অনেক লোকজন জড়ো করেছে। একেকজনের কাছ থেকে ১০-৩০ হাজার টাকা নিয়েছে।’

ভুক্তভোগীদের পাওয়া টাকার বিষয়ে জানতে চাইলে আইন উদ্দিন বলেন, ‘উনি (শাহজাহান) যেহেতু প্রতারণা করে আমার ওপর গছাইয়্যা দিয়ে গেছে। আমাকেই দিতে অইব্যো। হয়তো বাড়িঘর বেইচ্যা আস্তে আস্তে দিতে অইব্যো, নয়তো এলাকায় বিচার সালিস বইব্যো। যা শাস্তি দিব, মাথা পেতে নিতে অইব্যো। তা ছাড়া কিছু করার নাই।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়