শিরোনাম
◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১২:৫৪ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর ১১ মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল 24। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে বিপুল এই অর্থ হাতিয়ে নেয়ার তথ্য উঠে আসে।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে জব্দ করা হয় অভিযুক্ত মোতাল্লেস হোসেন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব। পরবর্তীতে অনুসন্ধানে ওই ৯টি ব্যাংক অ্যাকাউন্টে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ।

তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে অর্থ আত্মসাতের খবর প্রকাশের পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মোতাল্লেস হোসেন। অবশেষে সোমবার তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়