শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০২:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকানে ঢুকে পিস্তল ও ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, এরপর যা ঘটল (ভিডিও)

দোকানে ঢুকে পিস্তল ও ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ছবি: সিসিটিভির ফুটেজ

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি দোকানে ঢুকে পিস্তল ও ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে ছায়াবীথি আবাসিক এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার ভুক্তভোগী দোকানমালিক শিমুল কুমার মালাকার সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ৪৬ মিনিটে ছায়াবীথি আবাসিক এলাকার ‘সৈকত মোবাইল ও ফ্লেক্সিলোড’ নামক দোকানে এ ঘটনা ঘটে। সে সময় দোকানের মালিক শিমুল কুমার মালাকার দোকানে একাই অবস্থান করছিলেন। হঠাৎ একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি দোকানে প্রবেশ করে তাঁর ডান পাশে পিস্তল সদৃশ একটি বস্তু এবং বাঁ পাশে একটি চাকু ধরে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে।

ভুক্তভোগী শিমুল কুমার জানান, অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি ‘বাইরে আরও লোক আছে’ বলে দ্রুত দোকান থেকে বের হয়ে পালিয়ে যায়। ভবিষ্যতে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি থানায় এই অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশি তদন্ত এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ