শিরোনাম
◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০২:১৩ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা

মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আটজন বাংলাদেশি নাগরিক আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। দেশে ফিরে তারা মিয়ানমারের স্ক্যাম সেন্টারে থাকা অবস্থায় তাদের ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন। 

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, আটজনকে উদ্ধার ও নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, দেশটির স্থানীয় এনজিও ‘সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর ভিকটিম অ্যাসিস্ট্যান্স ইন হিউম্যান ট্রাফিকিং’সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক। বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরে কর্মরত ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম, সিভিল অ্যাভিয়েশন অথরিটি, প্রবাসী কল্যাণ ডেস্ক, পুলিশের সঙ্গে সমন্বয় করে সবার যাতায়াত ভাড়া, জরুরি খাদ্যসহায়তা ও প্রাথমিক সাইকোসোশ্যাল কাউন্সিলিং প্রদান করা হয়েছে।‌

ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, কাউকে সংযুক্ত আরব–আমিরাত, মালয়েশিয়া বা সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটার-সংক্রান্ত ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। এরপর থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়েসট হয়ে তাদের জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিদেশের মাটিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো তাদের।

আজ ফিরেছেন লালমনিরহাটের মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, ঢাকার রহিম বাদশা, খুলনার এসকে মিনহাজুল হোসেন, নরসিংদীর মো. মেহরাজ হাসান, ফরিদপুরের রিয়াজ ফকির, গাজীপুরের রিপন মিয়া এবং বান্দরবানের উলহাসায় মারমা। ভুক্তভোগীদের মধ্যে মেহরাজ হাসান জানিয়েছেন, ঢাকার বাসা থেকে দুবাই ও পরে থাইল্যান্ডে কম্পিউটার-সংক্রান্ত কাজের প্রলোভনে যান। মিয়ানমারে তাকে জোরপূর্বক দেড় বছরের চুক্তিতে সই করতে বাধ্য করা হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ ফোন নম্বর সংগ্রহ করতে ব্যর্থ হলে তাকে অমানবিক শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া হত। যার মধ্যে ছিল রোদে মাঠে দৌড়ানো, ২০ লিটার ওজনের পানির পাত্র বহন করা এবং দীর্ঘ সময় অন্ধকার ঘরে আটকে রাখা। 

রিয়াজ ফকির ও রহিম বাদশা জানিয়েছেন, প্রথমে টুরিস্ট ভিসায় থাইল্যান্ডে প্রবেশের পর তাদের মায়েসট সীমান্ত দিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়। একইভাবে জোরপূর্বক কাজের চুক্তি বাধ্য করা হয় এবং প্রতিনিয়ত শারীরিক ও প্রাণনাশের হুমকির মুখোমুখি হতে হয়। 

রিপন মিয়া বলেন, মালয়েশিয়া থেকে উন্নত কাজের আশায় থাইল্যান্ডে আসার পর তাকে মিয়ানমারে আটকে রাখা হয়। তার পাসপোর্ট ও মোবাইল কেড়ে নিয়ে জোরপূর্বক কাজের চুক্তিতে বাধ্য করা হয়। 

মিনহাজুল হোসেন জানান, তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে থাইল্যান্ডে আসার পর মায়েসট এলাকায় আটকা পড়েন। এক বছরের চুক্তি শেষ হওয়ার পরও তাকে মুক্তি না দিয়ে দেশে ফেরার বিনিময়ে মোটা অংকের অর্থ দাবি করা হয়। প্রত্যেকের নির্ধারিত কাজ ছিল মূলত ফেসবুকের মাধ্যমে মানুষের ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করা। এই টার্গেট পূরণে সামান্য ভুল বা ব্যর্থতা হলেই চলতো চরম শারীরিক ও মানসিক নির্যাতন। 

এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মায়ানমার থেকে একইভাবে নিপীড়নের শিকার ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন। গত কয়েক বছরের অভিজ্ঞতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কম্পিউটার বা ইন্টারনেটে বিদেশে চাকরির বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়