শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য

চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খাঁনকে গুলি করার চেষ্টা করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটেছে। আসাদুজ্জামান কাস্টম হাউসের এআইআর শাখায় কর্মরত রয়েছেন। মামলা করতে পরে থানায় যান।

এ ব্যাপারে আসাদুজ্জামান খান বলেন, ‘অফিসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ তিন ব্যক্তি এসে আমাদের গাড়ি থামায়। থামানোর সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙচুর শুরু করে, কোপ দেয়। গুলি কর, গুলি কর বলতে থাকে। গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকি। একটা গলির ভেতর ঢুকে প্রাণে বাঁচি। মামলা করার জন্য থানায় এসেছি।’

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

এর আগে ৫ অক্টোবর একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছেন। ৬ অক্টোবর আসাদুজ্জামান চট্টগ্রাম বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করেন, ‘আমি মো. আসাদুজ্জামান খাঁন, রাজস্ব কর্মকর্তা, চট্টগ্রাম কাস্টম হাউস। ৫ অক্টোবর একটি মোবাইল নম্বর থেকে বিকেল সাড়ে ৪টার দিকে হাউসে অবস্থানের সময় আমার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দেয়। আমাকে জানে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। 

 

  • সর্বশেষ