শিরোনাম
◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে ফেলে তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

সোমবার (৩ নভেম্বর) সকালে হাজারীবাগ থানার বড়বাজার এলাকার একটি পার্লারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্ময় হাসান জামিল (২২), মো. রমজান (১৯) ও আরাফ আহমেদ শাফি (২৪)। 

ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলের একসময়কার সহপাঠী ইয়াসমিনের পরিকল্পনায় এ অপহরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে থেকে তার ছেলেকে অপহরণ করে হাজারীবাগের বউবাজার এলাকায় আটকে রাখা হয়। প্রথমে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। 

তিনি আরও বলেন, আমার বড় ছেলেকে ফোন করে ৫ হাজার টাকা বিকাশে পাঠাতে বাধ্য করে তারা। এরপর আরও টাকা দাবি করে ভয়ভীতি দেখাতে থাকে। পরে আমরা মোহাম্মদপুর থানায় অভিযোগ দেই। পরে মোহাম্মদপুর ও হাজারীবাগ থানার পুলিশ দ্রুত সময়ের মধ্যে হাজারীবাগ থানার বউ বাজার এলাকার একটি ভবন থেকে তাকে উদ্ধার করে।
 
বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, প্রেমের ফাঁদে ফেলে কৌশলে মোহাম্মদপুর থেকে এক তরুণকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় এজাহার দিয়েছেন বলেও জানান তিনি। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়