শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটক আলোচিত প.র্ন দম্পতির কাছে যা পাওয়া গেল, যা বললেন সিআইডি

দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থান অর্জন করা আলোচিত দম্পতিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তারকৃতরা হলেন মুহাম্মদ আজিম (২৮) ও তাঁর স্ত্রী বৃষ্টি (২৮)। সোমবার ভোরে বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট যৌথভাবে তাদের গ্রেপ্তার করে।
 
 অভিযানে তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিকেলে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মিডিয়া কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান বলেন,“শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি নয়, বরং তরুণ–তরুণীদেরও এই জগতে সম্পৃক্ত করতে নানা প্রলোভন দিতো তারা। তাদের পরিচালিত একাধিক অনলাইন গ্রুপ থেকে এমন তথ্য পাওয়া গেছে।”
 
 সিআইডি জানায়, মাত্র এক বছরের মধ্যেই আজিম ও বৃষ্টি আন্তর্জাতিক পর্ন তারকাদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে আসে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম। ২০২৪ সালের মে মাসে তারা প্রথমবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অশ্লীল কনটেন্ট প্রকাশ করে।এক বছরে তাদের ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
 
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একাধিক আন্তর্জাতিক পর্ন সাইটে ভিডিও আপলোড করত এবং টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাত। এসব প্ল্যাটফর্মে নতুনদের প্রলুব্ধ করে যুক্ত করতে নগদ অর্থ প্রদানের প্রস্তাবও দিত তারা।
 
 জসীম উদ্দিন খান বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে না পারলেও অনলাইনে বিলাসবহুল জীবনধারার প্রদর্শন করত এ দম্পতি। এটি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং আইনি দৃষ্টিতেও অপরাধ।”
 
 তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধের পরিধি ও জড়িত অন্যদের শনাক্তে সিআইডি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান সংস্থার কর্মকর্তা।

  • সর্বশেষ