শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা-মেয়ের সালোয়ারের মধ্যে মিলল হাজার পিসের বেশি ইয়াবা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায়  বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৪৬ ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুই নারীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়। পরে জানা যায় দুই নারী বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে এবং নিজেদের দেহে ইয়াবা বহন করছে। 

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ৫ হাজার ৮০০ পিস এবং তাদের দেহ তল্লাশি করে সালোয়ারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়