শিরোনাম
◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের অগ্রগতি, প্রস্তুত খসড়া চুক্তি ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাব-১০ এর অভিযান ডেমরায় গ্রেফতার নারীসহ ২ মাদক চোরাকারবারি কারাগারে 

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় র‍্যাব-১০ এর অভিযানে  গ্রেফতার নারীসহ ২ মাদক চোরাকারবারিকে বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সারুলিয়া রসুল নগর ব্যাংক কলোনী এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ ৩ লক্ষ ৪ হাজার ১০০ টাকা টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার ইয়াবার মূল্য অনুমান তিন লক্ষাধিক টাকা। গ্রেফতারকৃতরা হলো - কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর থানার শাহপুর গ্রামের মুক্তল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার সাবিয়া রামপুর গ্রামের শেখ মোহাম্মদ কবিরের মেয়ে কেয়া আক্তার (২০)। বর্তমানে সে ডেমরার ব্যাংক কলোনি রসূল নগর এলাকার বাসিন্দা। এ বিষয়ে বুধবার দিবাগত গভীর রাতে র‍্যাব বাদী হয়ে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

র‍্যাব-১০ এর  বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ডেমরাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করতো।

 

  • সর্বশেষ