শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৩, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৩, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বাংলাদেশিকে মারধর করে সীমান্তে ফেলে রাখে বিএসএফ

জেরিন আহমেদ: [২] অনু প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে কচুরগুল সীমান্ত থেকে তাদের একজনকে উদ্ধারের পর একই এলাকার ১৮০১ মেইন পিলারের কাছে অন্যজনকে উদ্ধার করে স্থানীয়রা। তারা হলেন কুড়িগ্রামের জাহাঙ্গীর আলী (২৫) ও খুলনার হৃদয় শেখ (২৪)। -দেশ রূপান্তর 

[৩] জানা গেছে, গত শুক্রবার কাজের জন্য খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন ওই ২ যুবক। সেখান থেকে ট্রেনে আগরতলা আসার পথে টিকিট না থাকার কারণে কাঞ্চন কর্নার স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে তাদের গণপিটুনি দেওয়া হয়। এরপর তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। সেখানে দুই রাত রেখে আরেক দফা পেটানোর পর রোববার বিএসএফের হাতে তুলে দেয় পুলিশ। বিএসএফ ওই দিন তাদের ক্যাম্পে আটকে তৃতীয় দফা পিটুনির পর সোমবার ভোরে জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলারের নালাপুঞ্জি গেটের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়।

[৪] লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

[৫] জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসাধীন আছে। সূত্র: বাংলা ট্রিবিউন

[৬] জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, বিজিবি ও পুলিশের আইনি জটিলতা শেষে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম ও খুলনায়। তাদের শরীরে আঘাতের প্রচুর চিহ্ন রয়েছে। সম্পাপদনা: এল আর বাদল

জেএ/এলআরবি/এসবি২

  • সর্বশেষ